রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, বিস্ফোরণে আহত কনস্টেবল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০১:২৬
রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে একটি রেস্তোরাঁয় খাবারের বিল ও মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে ‘বাংলা টিফিন’ নামের একটি রেস্তোরাঁকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল ফয়েজ উদ্দীন নগরীর কাজলা পুলিশ ফাঁড়িতে কর্মরত। ককটেলের আঘাতে তার বাম পায়ে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রমজান নামে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে খাবারের মান ও বিল নিয়ে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, রেস্তোরাঁর এক কর্মচারী মাংস কাটার চাপাতি নিয়ে তাকে মারতে উদ্যত হন। পরে তিনি স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর রমজানের সমর্থক পরিচয়ে কয়েকজন যুবক রেস্তোরাঁয় গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কনস্টেবল ফয়েজ উদ্দীন আহত হন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রমজানের পক্ষের লোকজন রেস্তোরাঁয় ভাঙচুর ও মারামারিতে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন রমজান। তিনি বলেন, খাবার নিয়ে কথা-কাটাকাটি হলেও পরে তিনি বাসায় ফিরে যান। রেস্তোরাঁয় হামলা বা ককটেল নিক্ষেপের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত
- • মুন্সীগঞ্জ সফরে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
