পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২১:৫২
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারও মিলেছে।
শনিবার সকাল থেকে শুরু হওয়া গণনা প্রায় সাড়ে ১৩ ঘণ্টা শেষে রাত সাড়ে ৮টায় শেষ হয়। প্রশাসনের কর্মকর্তা, ব্যাংককর্মী, মাদ্রাসার শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সের অর্থ গণনা করা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালন ব্যয় মিটিয়ে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হবে। পরে ওই অর্থের লভ্যাংশ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের সহায়তায় ব্যয় করা হয়।
প্রতি ৪ থেকে ৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। গতবার দানবাক্সে প্রায় ১১ কোটি ৭৮ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবার সেই অঙ্ক ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল ঐতিহাসিক এই মসজিদ।
আরও পড়ুন
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি টাকা
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • ভারতে প্রবেশে আগে পূরণ করতে হবে স্বাস্থ্য ফর্ম
- • তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর বানোয়াট: পুলিশ
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
