ভারতে প্রবেশে আগে পূরণ করতে হবে স্বাস্থ্য ফর্ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২১:২২
আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে ‘এয়ার সুবিধা ২.০’ চালু করেছে ভারত। এখন থেকে বিদেশ থেকে আসা সব আন্তর্জাতিক যাত্রীকে যাত্রার আগে অনলাইনে স্বাস্থ্যসংক্রান্ত ঘোষণা ফর্ম পূরণ করতে হবে।
শনিবার (২৭ জুন) প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ২৫ জুন নতুন এই ব্যবস্থা চালু করেছে, যা বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে আগত সব যাত্রীর জন্য বাধ্যতামূলক।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এতে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা-আক্রান্ত এলাকায় অবস্থান বা সংস্পর্শে আসার তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ থাকলে তা উল্লেখ করতে হবে।
ভারতে পৌঁছানোর পর আন্তর্জাতিক স্বাস্থ্য ডেস্ক বা ইমিগ্রেশন কাউন্টারে এই ফর্ম প্রদর্শন করতে হবে। এতে বিমানবন্দরে আলাদা কোনো কাগজপত্র পূরণের প্রয়োজন হবে না। একই সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও রাজ্যভিত্তিক স্বাস্থ্য নজরদারি সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে তথ্য পেয়ে ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করতে পারবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১৭ মে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার পর ভারত এই পদক্ষেপ নেয়। বর্তমানে সেখানে ছড়িয়ে পড়া ‘বুন্ডিবুগিও’ ধরনের ইবোলার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শে এ রোগ ছড়ায়। গত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিলে বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন
- • জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি, জানালেন স্কালোনি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, মিলল প্রায় ১৬ কোটি টাকা
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • ভারতে প্রবেশে আগে পূরণ করতে হবে স্বাস্থ্য ফর্ম
- • তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর বানোয়াট: পুলিশ
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
