মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২৩:২৮
রাজধানীর মগবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও এখনো কিছু এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে মগবাজারের হাতিরঝিল সংলগ্ন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটে। পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, আগুনের কারণে দুপুর থেকে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসব এলাকায় তাদের ৮০ হাজার গ্রাহক রয়েছে। পরে বিকল্প ব্যবস্থায় আধা ঘণ্টার মধ্যে ৩০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুই ঘণ্টা পরে আরও ৩০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখনো কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক প্রথম আলোকে বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে হাতিরঝিলের বেগুনবাড়ি, তেজগাঁও শিল্প এলাকাসহ কিছু এলাকার ২৩ হাজার গ্রাহকের সরবরাহ এখনো বন্ধ রয়েছে। রাত সাড়ে ১০টা নাগাদ ধাপে ধাপে সব এলাকায় সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
