চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের নামে মামলা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৯
চট্টগ্রামে গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনকে আসামি করে মামলা করেছেন এক শিক্ষার্থী।
সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী একেএম নুরুল্লাহ (২২)। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার রুহুল আমিন, আইনজীবী রানা দাশগুপ্ত, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও জেনারেল মুজিবুর রহমান, সাবেক সিইসি কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক এনামুল করিম এবং সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুর রহমান ও শেখ ওয়ালী আসিফ ইনানসহ আরও অনেকে।
বাদীর আইনজীবী তাসমিন আক্তার নিসাত জানান, গত বছরের ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ছাত্র আন্দোলনে অংশ নেন নুরুল্লাহ। এ সময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগপন্থী লোকজন দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ করেছেন তিনি।
মামলার এজাহারে বলা হয়েছে, সরাসরি শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পরিকল্পনায় এই হামলা চালানো হয়। এতে বাদীর দুই পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
বাদীপক্ষ জানায়, শারীরিক অবস্থা এবং জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহ করতে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়। পরে বিস্তারিত তথ্য সংগ্রহের পর আদালতে মামলা করা হয়। আদালত বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছেন।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
