২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ

একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১০

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় তিন ছেলে ও এক মেয়ে। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন প্রায় এক কেজি এবং তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

বিথী কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, আগে ধারণা করা হয়েছিল তিনি তিন সন্তানের মা হবেন। কিন্তু শেষ মুহূর্তে চার সন্তান জন্ম দেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. সুমা জানান, নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মা’কেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বিথীর বাবা দেশবাসীর কাছে কন্যা ও নাতি-নাতনিদের সুস্থতার জন্য দোয়া চান।

আরও পড়ুন