২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই: গণপূর্ত উপদেষ্টা

পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই: গণপূর্ত উপদেষ্টা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৮

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশের জনগণ ও যুবকরা তাদের দমন ও প্রতিহত করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) নাটোরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতি তাদের সারাজীবন মনে রাখবে। তবে ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো সব আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। বিচার ও সংস্কারের কাজ বাকি রয়েছে। বিচারকে দৃশ্যমান করার চেষ্ঠা চলছে এবং তা দৃশ্যমান হয়ে উঠছে।

তিনি আরও বলেন, সংস্কারের কাজও চলমান রয়েছে। এর সঙ্গে জাতীয় নির্বাচনেরও প্রস্তুতি চলছে। বিচার ও সংস্কার এগিয়ে নিয়ে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে আশা করছি।

জা/প্র 

আরও পড়ুন