২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত, চালক আটক

ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত, চালক আটক

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৪

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়িচাপায় ফরিদ মিয়া (কৃষক) নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গরু চরাতে এসে কমপ্লেক্স এলাকায় ছিলেন। এ সময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী গাড়িটি গেট দিয়ে প্রবেশকালে তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে মোগলাবাজার থানা পুলিশ চালককে আটক করেছে।

থানার ওসি (তদন্ত) কাজী তবারক হোসেন জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়ে আবেদন করেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

আরও পড়ুন