২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

দিনাজপুরে সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু

দিনাজপুরে সাপের কামড়ে ৩ গৃহবধূর মৃত্যু

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪২

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

মারা যাওয়া তিনজন হলেন—রাজারামপুর গোয়ালপাড়ার কনিকা রানী (৪৫), রামেশ্বরপুরের বুলবুলি বেগম (৩৫) এবং সিংপাড়ার বিনা রানী (৪৫)। তিনজনকেই নিজ বাড়িতে সাপ কামড় দেয়।

একজন রান্না করার সময়, একজন ছাই তুলতে গিয়ে এবং আরেকজন ঘরের গর্তে পা দেওয়ার সময় সাপে কাটা পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানোর পথে কনিকা রানী ও বুলবুলি বেগম মারা যান। আর বিনা রানী ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ থাকলেও রোগীর অবস্থার ওপর নির্ভর করে তা প্রয়োগ করা হয়। তবে দুজনের অবস্থাই ছিল অত্যন্ত সংকটাপন্ন।

আরও পড়ুন