২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৪

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

বাস ধর্মঘটে উত্তরের ৩ জেলার যাত্রীদের ভোগান্তি

বাস ধর্মঘটে উত্তরের ৩ জেলার যাত্রীদের ভোগান্তি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৩৯

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে মালিক-শ্রমিক দ্বন্দ্বে তৃতীয় দফায় বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাস চলাচল। মালিকদের দাবি, শ্রমিকদের অতিরিক্ত ও অযৌক্তিক দাবির কারণে তারা নিজেরাই বাস চলাচল বন্ধ করেছেন। ফলে দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এর আগে চলতি মাসে দুইবার বাস বন্ধ করেছিলেন শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে। মঙ্গলবার মালিক-শ্রমিক বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। অন্যদিকে মালিকদের অভিযোগ, শ্রমিকেরা বিনা টিকিটে যাত্রী তুলছেন ও খোরাকি ভাতা চাচ্ছেন।

বর্তমানে একতা পরিবহন ও লোকাল বাস সীমিতভাবে চললেও অন্য পরিবহন পুরোপুরি বন্ধ। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও বিকল্প উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করতে দেখা গেছে। মালিক-শ্রমিকদের টানাপোড়েনে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে—তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

আরও পড়ুন