নাব্য হারিয়ে অচল সাতক্ষীরার নদীপথ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫
সাতক্ষীরার ২৭টি নদীর মধ্যে অন্তত ১৩টি নদী আজ নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায়। পলি জমে বন্ধ হয়ে যাচ্ছে নৌপথ, অস্তিত্ব সংকটে রয়েছে শত শত খাল। চলাচল করছে কেবল একটি লঞ্চ—গাবুরা-খুলনা রুটে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানাচ্ছেন, একসময় যে নদীগুলোতে ছিল নৌযানের ভিড়, আজ সেখানে নীরবতা। চাল, ডাল, মাছ, মধু, কাঁকড়া—সবই এখন ব্যয়বহুল সড়কপথে আনতে হচ্ছে। ফলে বাড়ছে খরচ, চাপ পড়ছে ব্যবসা ও সাধারণ মানুষের ওপর।
পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিত সেতু নির্মাণ, নিয়মিত খননের অভাব, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নদীগুলো দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, নৌরুট সচল না হলে অর্থনীতির পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনাও বিপর্যস্ত হবে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, কিছু রুটে ড্রেজিং কাজ হাতে নেওয়া হয়েছে এবং বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
