বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৬:৩৯
বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা মামলার ঘটনায় আমতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনজনকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত বছরের ২২ অক্টোবর বিএনপির আমতলী উপজেলা শাখা একটি মিছিল বের করলে তাতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় রোববার রাতে রাহাত প্যাদা নামের এক ব্যক্তি বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আমতলী থানায় একটি মামলা করেন। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি হলেন আসাদুজ্জামান মিন্টু মল্লিক। এছাড়া আরও যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির এবং আমতলী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপু।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
