ঝিনাইদহে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রামবাসীর হাতে আটক ৩
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১৮
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক বাড়িতে ঢুকে ডাকাতির পর পালানোর সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে গ্রামবাসী। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮ জনের একটি ডাকাত দল ‘মাদক অভিযানের’ কথা বলে গ্রামের বজলুল করিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে তার স্ত্রী একা ছিলেন। ডাকাতরা আলমারি ও শোকেস ভেঙে প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত দলকে ধাওয়া করে। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে গ্রামের বিভিন্ন স্থান থেকে আটক করে গণপিটুনি দেয় জনতা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
