২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

‘সমন্বয়ক’ পরিচয়ে আটক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৪৮

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক কর্মকর্তাকে ‘সমন্বয়ক’ পরিচয়ে আটকে রাখেন কয়েকজন তরুণ। তাঁকে হেনস্তাও করা হয় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষা বোর্ডের ওই কর্মকর্তাকে থানা হেফাজতে নিয়ে যায়।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরে ঘটেছে এ ঘটনা। ওই কর্মকর্তার নাম ওসমান গণি। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী সচিব পদে রয়েছেন।

পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসমান গণি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য। এ ছাড়া তাঁর নামে বোর্ডে আওয়ামী প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যার দিকে ষোলোশহর রেলস্টেশন এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ওসমানের কথা-কাটাকাটি হয়। সেখানে ওসমানকে আটকে রাখেন ওই শিক্ষার্থীরা। পরে পুলিশ উপস্থিত হয়ে ওসমানকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন