সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৯:৪৩
আজ শনিবার (২০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির আয়োজন করে ‘সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ’। মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সালমান শাহর ভক্তরা অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, 'ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত হয়নি।' এসময় তারা অভিযোগ করেন, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে দ্রুত মামলাটির সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, 'সালমান শাহ ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার অকাল মৃত্যু আজও কোটি ভক্তের হৃদয়ে গভীর বেদনার কারণ হয়ে আছে। তাই এই বহুল আলোচিত মামলার ন্যায়সঙ্গত সমাধান এবং দোষীদের বিচারের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা জরুরি।'
শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পর আয়োজকরা জানান, সালমান শাহ হত্যা মামলার ন্যায়বিচারের দাবিতে ভবিষ্যতেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
