বিদেশে উচ্চশিক্ষার নামে প্রতারণার অভিযোগ, আদালতের সামনে ভুক্তভোগীদের মানববন্ধন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ১৪:৩৫
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার নামে প্রায় কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ‘জাস্ট থট এডুকেশন’ ও ‘ভিসা গাইড’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের স্বজনরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজধানীর উত্তরায় ভিন্ন ভিন্ন নামে পরিচালিত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো অর্থ পাওয়ার বিষয়টি অস্বীকার করে।
এ ঘটনায় চলতি মাসে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ভাটারা থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে গত সোমবার (১৩ জুলাই) রাতে উত্তরা পূর্ব এলাকা থেকে চক্রের সদস্য মতিউর রহমানকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ‘জাস্ট থট’ ও ‘ভিসা গাইড’-এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে প্রায় ৩৫০ শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভাটারা থানায় অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, শুধু অর্থ নয়, উচ্চশিক্ষার মূল্যবান সুযোগ, সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনাও নষ্ট হয়েছে। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
