২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজি, নারীসহ গ্রেফতার ২

রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজি, নারীসহ গ্রেফতার ২

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১১

রাজধানীর কোতয়ালী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পুরান ঢাকার রায় সাহেব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মিজানুর রহমান (৩৮) ও রুজিনা বেগম (২৯)।

ডিসি তালেবুর রহমান জানান, গত ৯ আগস্ট ফ্ল্যাট কেনার প্রলোভনে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সৈয়দ আলীকে ডেমরার শানারপাড় এলাকায় ডেকে নেয় রুজিনা। সেখানে মাইক্রোবাসে থাকা ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অজ্ঞাত স্থানে চোখ-মুখ বেঁধে আটকে রেখে মারধর করে, ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চক্রটি ভুক্তভোগীর মানিব্যাগ থেকে নগদ ২৬ হাজার টাকা এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে আরও ১ লাখ ২৫ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়। সেদিন রাতেই মৌচাক মোড়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে ১৪ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর ও রুজিনাকে গ্রেফতার করে।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন