২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

ঢামেকে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৪

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর জেরে স্বজনদের সঙ্গে হাসপাতাল স্টাফদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নয় বছর বয়সী ওই শিশুটি বংশাল এলাকা থেকে বিকেলে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে মৃত্যু হলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়ান, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

পরে বংশাল থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে হামলা চালায় ও ভাঙচুর করে। আহতদের মধ্যে দুজন ঢামেকেই চিকিৎসাধীন।

পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে হাসপাতাল এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন