২০ জুন ২০২৬, শনিবার, ১৭:১৭

শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

বাড়ির মালিককে হাত-পা বেঁধে লুট করেছে দারোয়ান

বাড়ির মালিককে হাত-পা বেঁধে লুট করেছে দারোয়ান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৪৯

রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়ির মালিককে হাত-পা বেঁধে রেখে টাকা ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কাদেরাবাদ হাউজিংয়ের ১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল আলম শেখ জানান, ভুক্তভোগী সুলতান একজন সাবেক সরকারি কর্মকর্তা। চলতি মাসের ১ তারিখে তিনি বাড়ির নিরাপত্তার জন্য মাইনুল ওরফে সুমন (৩০) নামের এক ব্যক্তিকে দারোয়ান হিসেবে নিয়োগ দেন।

ঘটনার সময় সুলতানের স্ত্রী বাসায় না থাকায় তিনি একা ছিলেন। বিকেল ৫টার দিকে দারোয়ান সুমন বাসায় ঢুকে সুলতানকে লোহার রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে, এরপর তার হাত বেঁধে ফেলে। পরে ড্রয়ারে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরে সুলতানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

আরও পড়ুন