২৭ জুন ২০২৬, শনিবার, ১৮:১৬

শিরোনাম
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সামনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সামনে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:০৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছরের অপেক্ষার অবসান হয়েছে প্রথম ওয়ানডেতে। এবার বাংলাদেশের সামনে আরও বড় এক অর্জনের হাতছানি। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।

মঙ্গলবারের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে স্মরণীয় এক জয়। নাহিদ রানার গতির ঝড়ে এবং দলীয় নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

তবে প্রথম ম্যাচের সাফল্য পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে বাংলাদেশ। বড় দলগুলোর মতো ধারাবাহিকতা ধরে রাখাই এখন লক্ষ্য। সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে সেই লক্ষ্য পূরণের আরেকটি সুযোগ পাচ্ছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের একমাত্র ওয়ানডে জয় ছিল ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে। দীর্ঘ ২১ বছর পর পাওয়া দ্বিতীয় জয়ের পর এবার প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উজ্জ্বল ছিল স্বাগতিকরা। সাইফ হাসান দ্রুত ফিরলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ৯৬ রানের জুটি গড়ে দলকে ভালো ভিত্তি এনে দেন। এরপর চার বছর পর দলে ফিরে ৮৬ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। বল হাতেও দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি।

বোলিংয়ে শুরুতে আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর নাহিদ রানার গতির সামনে অসহায় হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। চার উইকেট নিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন তরুণ এই পেসার।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। জয়ের দল নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা।

অন্যদিকে প্রথম ম্যাচে সবচেয়ে বেশি ভুগেছে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ে। অন্তত চারটি ক্যাচ হাতছাড়া করেছেন তাদের ফিল্ডাররা। তবে নিজেদের সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাসী সফরকারীরা। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

প্রথম ম্যাচে জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন মনে করেন, নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সিরিজ জয় সম্ভব। তাঁর ভাষায়, ‘আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ আছে। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, তাহলে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। দলের সবার মধ্যেই সেই বিশ্বাস রয়েছে।’

অস্ট্রেলিয়াও হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে। প্রথম ম্যাচের পর সফরকারী দলের প্রতিনিধি বলেছেন, ‘আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে ফিরে আসতে চাই। উন্নতির অনেক জায়গা রয়েছে এবং সিরিজে ফিরতে হলে পরের ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সব মিলিয়ে আজকের ম্যাচটি শুধু সিরিজের দ্বিতীয় ওয়ানডে নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার সুযোগও।

আরও পড়ুন