২৭ জুন ২০২৬, শনিবার, ১৯:২৫

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ৮ বিচ্ছিন্নতাবাদী

বেলুচিস্তানে সেনা অভিযানে নিহত ৮ বিচ্ছিন্নতাবাদী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৭:৫২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুই সন্ত্রাসবিরোধী অভিযানে আটজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ২৫ ও ২৬ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খারান ও মাসতুং জেলায় অভিযান চালানো হয়।

খারান জেলায় বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে পরিচালিত অভিযানে তিনজন নিহত এবং কয়েকজন আহত হন। অন্যদিকে, মাসতুং জেলায় সম্ভাব্য আত্মঘাতী হামলার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এক আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হন।

অভিযানগুলোতে অস্ত্র, গোলাবারুদ, ঘরে তৈরি বিস্ফোরক ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলে উল্লেখ করে এবং তাদের প্রতি ভারতের সমর্থনের অভিযোগ করে আসছে। তবে ভারত এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

ঘটনার পর দুই জেলায় সম্ভাব্য সহযোগীদের ধরতে তল্লাশি অভিযান চলছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন