২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

আরব আমিরাতের বিপক্ষে হারের পর যা বললেন লিটন

আরব আমিরাতের বিপক্ষে হারের পর যা বললেন লিটন

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ০৫:০৪

বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের ৮২ রানের ফলে মূলত জয় সহজ হয়ে যায় আরব আমিরাতের। পরবর্তীতে শেষ দিকে হায়দার আলির ৬ বলে ১৫ রানের কার্যকরী ইনিংসে ভর করে সিরিজে সমতায় ফিরেছে আমিরাত দল। 

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘যে কোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’ 

পরে ব্যাখা করে লিটন আরও বললেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’ 

নাহিদ রানার বোলিং খুশি নন লিটন, ‘অবশ্যই (নাহিদের বোলিংয়ে প্রতিশ্রুতি ছিল)। তবে (নাহিদ) রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’ 

বাংলাদেশ এবং আমিরাতের সিরিজের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ম্যাচের। তবে দুই দেশের বোর্ডের আলাপ সাপেক্ষে তাতে যুক্ত হয়েছে আরও এক ম্যাচ। সিরিজ নির্ধারণী সেই ম্যাচ আগামীকাল ২১ মে। 

আরও পড়ুন