ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১০:৪৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জব্দ করা কিছু তহবিল ব্যবহার করে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তাঁর ভাষ্য, এর মাধ্যমে মার্কিন কৃষকদের জন্য নতুন একটি বাজার তৈরি হবে।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। একই দিন বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
ট্রাম্প বলেন, খাদ্যসংকটে থাকা ইরানের জন্য দেশটির জব্দ করা অর্থের একটি অংশ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গম, সয়াবিন ও ভুট্টা কেনা হবে।
তিনি বলেন, “আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর সেটি হলো ইরান। তারা খাদ্যসংকটে রয়েছে। আমরা তাদের কিছু অর্থ ব্যবহার করে বিপুল পরিমাণ গম, সয়াবিন ও ভুট্টা কিনব। খুব শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে এবং এটি বড় পরিসরে হবে।”
তবে এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা হবে, কোন তহবিল ব্যবহার করা হবে কিংবা এ বিষয়ে ইরানের সম্মতি রয়েছে কি না এসব বিষয়ে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য দেননি।
আরও পড়ুন
- • নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
- • ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা
- • ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • সন্তান আছে, আত্মীয়স্বজনও আছে তবু নেই প্রকৃত সঙ্গ
- • দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- • জার্মানিকে হারিয়ে চমক দেখাল ইকুয়েডর, নকআউটের পথে বড় পদক্ষেপ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
