যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
নিজস্ব প্রতিবেদিক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৯:৩৭
কুমিল্লার লালমাইয়ে মো. বাহার (৩২) নামে এক যুবককে ফোন করে ডেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর ওই নারীই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই নারীকে আটক করে।
শনিবার (২৭ জুন) সকালে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাহার ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। ঘাতক ঝুমুর প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে বাহারকে বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানান ঝুমুর নিজেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঝুমুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি নুরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ওই নারীর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তবে কী কারণে বাহারকে হত্যা করা হয়েছে সেটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- • নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব
- • তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- • নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প
- • নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
