২৭ জুন ২০২৬, শনিবার, ২০:৪৯

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব

নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:৫০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আলোচনায় আসার পর আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাঁদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’।

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব বলেন, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলার জয় উদযাপনের গান নয়, বরং জীবনের প্রতিটি অর্জন ও সংগ্রামের পর পাওয়া সাফল্যকে উদযাপনের বার্তা বহন করে।

সঞ্জয় বলেন, ‘এটি শুধু কোনো খেলার জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রামের পর পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। তাঁর ভাষ্য, প্রায় দুই মাস ধরে গানটির কাজ হয়েছে। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই তিনি ও নোরা ফাতেহি এটি প্রকাশের পরিকল্পনা করেন।

‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছে পূর্ব আফ্রিকার তানজানিয়ার জানজিবারে। দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা। সঞ্জয়ের মতে, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা শুরু হয়েছে। সম্প্রতি নোরা ফাতেহি ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তাঁর এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন গানটি নিয়ে আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন