রাবিতে দুই শিক্ষার্থীর বাগবিতণ্ডা, ‘উল্টো ঝুলিয়ে মারার’ হুমকি দিলেন হলের জিএস
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫, ১৫:৫৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনের সিটে বসাকে কেন্দ্র করে শাহ মখদুম হল ও নবাব আব্দুল লতিফ হলের দুই শিক্ষার্থীর মাঝে বাগবিতণ্ডা হয়েছে। এর জেরে এক শিক্ষার্থীকে ‘উল্টো করে ঝুলিয়ে’ পেটানোর হুমকি দিয়েছেন লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ।
শুক্রবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শাহ মখদুম হলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দুই শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুপুরে মাসুদ হলের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় তার পাশে বসতে চান আরিফ। এতে মাসুদ একটু অপেক্ষা করতে বলেন। পরে মাসুদ থাকা সত্ত্বেও আরিফ ওই টেবিলে বসেন। এক পর্যায়ে আরিফ মাসুদের কাছে তার পরিচয় জানতে চান। এতে মাসুদ চটে যান। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
দুই হলের শিক্ষার্থীর তর্কের পর শাহ মখদুম হলের সামনে আসেন নবাব আব্দুল লতিফ হলের জিএস নুরুল ইসলাম শহীদ। তিনি এবং ওই হলের শিক্ষার্থীরা মাসুদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এতে মাসুদের পক্ষ নেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী।
এক পর্যায়ে নরুল ইসলাম শহীদ মাসুদের পক্ষ নেওয়া এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি হলের দায়িত্বপ্রাপ্ত, আমি আসব। তুই কে রে? তোকে ফারদার বললাম এ রকম আর হলে, তোরে লতিফ হলের সামনে উল্টা ঝুলায় মারব।... ওর রাহট আছে ও লতিফ হলে খেতে যাবে।'
পরে অন্যপাশে থেকে এক শিক্ষার্থী তাকে গালি দেন। এরপরে তিনি আরও চটে গিয়ে বলেন, ‘ও গালি দেয় কেন? ও গালি দেয় কেন?...।’
এ বিষয়ে মাসুদ বলেন, ‘আমি উনাদের একটু অপেক্ষা করতে বলি। কিন্ত তারা সেটি না করে টেবিলে বসে তিনি আমার পরিচয় জানতে চান। এরপরে আমাদের মাঝে তর্কাতর্কি হয়। পরে উনি নিজের হলের শিক্ষার্থীদের ডাকেন এবং তারা এসে আমাকে হুমকি দিয়ে গেল।
অন্যদিকে আরিফ বলেন, আমি উনাকে একটু সরে বসতে বলি কিন্ত উনি সেটি না করে আমার ওপর চটে যান। আমি পরিচয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে যান এবং গালি দেন।
এ বিষয়ে জানতে নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদ বলেন, ‘আমার হলের শিক্ষার্থীর সঙ্গে এমন ঝামেলা হওয়ায় কষ্টে বলে ফেলেছি। আমার এটি বলার কোনও ইচ্ছা ছিল না। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
