২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:৪০

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

খামেনি হত্যার জেরে জরুরি প্রস্তুতির নির্দেশ দক্ষিণ কোরিয়ার

খামেনি হত্যার জেরে জরুরি প্রস্তুতির নির্দেশ দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২১:৫৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন অস্থিতিশীলতা ও যুদ্ধের আশঙ্কায় দক্ষিণ কোরিয়াজুড়ে জরুরি প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং।

রবিবার (১ মার্চ) এক বিশেষ বার্তায় তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে পূর্ণাঙ্গ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা (Emergency Response System) সক্রিয় রাখার নির্দেশ দেন।

প্রেসিডেন্টের মুখপাত্র কাং ইউ-জং জানান, সিঙ্গাপুর ও ফিলিপাইনে চার দিনের রাষ্ট্রীয় সফরে রওনা হওয়ার প্রাক্কালে প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। সফরকালীন সময়েও তিনি প্রধানমন্ত্রী কিম মিন-সিওকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সিউল। বিদেশে থাকা কোরীয় নাগরিকদের সুরক্ষায় ইতোমধ্যে বহুমাত্রিক ও বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা কার্যকর করা হয়েছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং এর ফলে জ্বালানি বাজারের অস্থিরতা ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব সম্পর্কে নিয়মিত বিস্তারিত প্রতিবেদন জমা দিতে।

এর আগে শনিবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরানে বিমান হামলার পরপরই প্রেসিডেন্টের কার্যালয় জাতীয় নিরাপত্তা পরিষদের (NSC) জরুরি বৈঠক আহ্বান করে। বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত কোরীয় নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হয়। প্রয়োজনে জরুরি ভিত্তিতে নাগরিকদের সরিয়ে নেওয়ার (Evacuation Plan) বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা কার্যালয়।

আরও পড়ুন