২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৪৫

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

স্থগিতাদেশ কাটিয়ে ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৮:০৯

বাংলাদেশে আবারও আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি। গত বছরের স্থগিত হওয়া কনসার্ট পুনরায় আয়োজনের মধ্য দিয়ে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আয়োজক প্রতিষ্ঠান।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আতিফ আসলামের কনসার্ট। টিকিট বিক্রি, মঞ্চ নির্মাণসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে কনসার্টটি স্থগিত করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে। অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।

কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা এলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কনসার্টের ভেন্যু ঘোষণা করা হবে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন