২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৯:২২

শিরোনাম
১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?

প্রতিদিন একটি কলা খেলে শরীরে কী পরিবর্তন আসে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৭:৪৪

কলা এমন একটি ফল, যা সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর। বছরের প্রায় সব সময়ই বাজারে পাওয়া যায় এই ফল। অনেকেই সকালের নাশতায় বা হালকা ক্ষুধা মেটাতে কলা খেয়ে থাকেন। তবে টানা ৪৫ দিন প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে?

বিভিন্ন গবেষণা ও পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী, নিয়মিত কলা খাওয়ার অভ্যাস শরীরের নানা উপকারে আসতে পারে। প্রতি ১০০ গ্রাম পাকা কলায় প্রায় ৮৯ ক্যালরি, ২২ দশমিক ৮ গ্রাম কার্বোহাইড্রেট, ২ দশমিক ৬ গ্রাম খাদ্যআঁশ এবং ৩৫৮ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট।

পুষ্টিবিদেরা বলছেন, কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এটি শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা হৃদ্‌যন্ত্র ও রক্তনালির স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখে।

পরিপাকতন্ত্রের জন্যও কলা উপকারী। এতে থাকা খাদ্যআঁশ হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। একই সঙ্গে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষায়ও সহায়ক হতে পারে।

দ্রুত শক্তি জোগানোর জন্যও কলার পরিচিতি রয়েছে। এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। এ কারণে অনেক ক্রীড়াবিদ ও ব্যায়ামপ্রেমী ব্যক্তি ব্যায়ামের আগে বা পরে কলা খেয়ে থাকেন।

এ ছাড়া কলায় থাকা ভিটামিন বি৬ মস্তিষ্কে সেরোটোনিন তৈরিতে সহায়তা করে। সেরোটোনিনকে সাধারণত ‘ভালো লাগার হরমোন’ বলা হয়। ফলে নিয়মিত কলা খাওয়ার অভ্যাস মানসিক প্রশান্তি ও ভালো মেজাজ ধরে রাখতে সহায়ক হতে পারে।

তবে উপকারের পাশাপাশি কিছু বিষয়ে সতর্কতাও প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অতিরিক্ত কলা খাওয়ার আগে ক্যালরির বিষয়টি বিবেচনায় রাখা উচিত। আবার কিডনির জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত পটাশিয়াম ক্ষতির কারণ হতে পারে। তাই এ ধরনের রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ঠিক করা প্রয়োজন।

খাদ্যতালিকায় বৈচিত্র্য আনতে কলা বিভিন্নভাবে খাওয়া যায়। টোস্টের সঙ্গে পিনাট বাটার ও কলার স্লাইস, দুধের সঙ্গে কলার শেক কিংবা ওটস, দই ও মধুর সঙ্গে কলা মিশিয়ে স্বাস্থ্যকর নাশতা তৈরি করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত কলা খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। তবে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাদ্য গ্রহণই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

আরও পড়ুন