২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০১:১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি। ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ছিল ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি।  

আরও পড়ুন