১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:১২

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

ফুটপাত-হকার ইস্যুতে সোচ্চার জবি শিক্ষার্থী শিফাকে ছুরিকাঘাত

ফুটপাত-হকার ইস্যুতে সোচ্চার জবি শিক্ষার্থী শিফাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০০:৪৫

রাজধানীতে ফুটপাত দখল, অবৈধ অটোরিকশা চলাচল এবং বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও অধিকারকর্মী সোহানী শিফা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।

রবিবার (৭ জুন) রাজধানীর চকবাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

হামলার পর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং তার বক্তব্যের মাধ্যমে হামলার ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

সোহানী শিফার ভাষ্য অনুযায়ী, চকবাজারের একটি গলিপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে রাজধানীর নাগরিক দুর্ভোগ নিয়ে সরব ছিলেন সোহানী শিফা। বিশেষ করে ফুটপাত হকারমুক্ত করা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অবৈধ অটোরিকশা উচ্ছেদের দাবিতে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক উদ্যোগে সক্রিয় ছিলেন।

পাশাপাশি পুরান ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা নিয়েও সম্প্রতি একাধিকবার সরব হন তিনি। বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ময়লা-আবর্জনা পড়ে থাকার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

হামলার পেছনে কোনো স্বার্থান্বেষী চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সোহানী শিফা ও তার সমর্থকরা। তাদের অভিযোগ, ফুটপাত দখল, রাস্তা দখল কিংবা বর্জ্য সংশ্লিষ্ট নানা অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে টার্গেট করা হতে পারে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন