১৩ জুন ২০২৬, শনিবার, ০৮:১০

শিরোনাম
আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩ কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান শিল্পায়নের সম্ভাবনা নিয়ে শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: প্রতিমন্ত্রী ‘সবার জন্য বাজেট’ সীমিত সম্পদের মধ্যেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, এবার হলো না যৌথ সংবাদ সম্মেলন বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দামে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি

অবশেষে আবাসন বৃত্তি পাচ্ছেন জবির ১,১৬৪ শিক্ষার্থী

অবশেষে আবাসন বৃত্তি পাচ্ছেন জবির ১,১৬৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১৩:৫৯

দীর্ঘদিনের আন্দোলন ও প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ আবাসন বৃত্তির চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম কিস্তির অংশ হিসেবে প্রতীকীভাবে ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচ পর্যন্ত মোট ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, প্রোভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। আবাসন সংকট বিবেচনায় নিয়ে দ্রুত বৃত্তির অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন আবাসিক হল নির্মাণ প্রকল্পের অগ্রগতিও ত্বরান্বিত করা হবে বলে জানান তিনি।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, শিক্ষার্থীদের বৃত্তির অর্থ সঠিকভাবে পৌঁছে দিতে তথ্য যাচাইয়ের কাজ চলছে। এই অর্থ শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাজীবনের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।

অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন জানান, চলতি সপ্তাহেই বৃত্তির অর্থ বিতরণের মূল কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তালিকা ও ব্যাংক-সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, আবাসন সংকট নিরসন ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত বছর তাদের জন্য ৫৬ কোটি টাকার বিশেষ আবাসন বৃত্তি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার বৃত্তি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

জকসু জিএস আব্দুল আলিম আরিফ দ্রুত বাকি অর্থ বিতরণের দাবি জানান। আর জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন