০৬ জুন ২০২৬, শনিবার, ২২:৫৫

শিরোনাম
তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ও অধ্যাপক শামসুল

জাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ও অধ্যাপক শামসুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২০:৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর উপ-উপাচার্য (শিক্ষা) পদে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম-কে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে, ততদিন তারা দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুসারে এবং উপাচার্যের অর্পিত দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন