২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

আজ জাকসু নির্বাচন

আজ জাকসু নির্বাচন

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩২

৩৩ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের বহুল প্রত্যাশিত নির্বাচন।

আজ ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের প্রতিটিতে আলাদাভাবে হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

জাকসুর গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী।

নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে স্থাপন করা হয়েছে ভোটকেন্দ্র। এর মধ্যে ১১টি হলে ছাত্র এবং ১০টি হলে ছাত্রী ভোটাররা ভোট প্রদান করবেন। মোট ২২৪টি বুথে একযোগে চলছে ভোটগ্রহণ। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন ১৩৪ জন পোলিং অফিসার ও সহকারী।

নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজন নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসু নির্বাচন কমিশন নিয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। ভোটগ্রহণ কেন্দ্রসমূহে নজরদারির জন্য স্থাপন করা হয়েছে একটি কেন্দ্রীয় মনিটরিং রুম, যেখান থেকে সরাসরি ২১টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিরাপত্তায় থাকছে অন্তত ১২০০ পুলিশ সদস্য, পাশাপাশি নিয়োজিত থাকবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটেই বসানো হয়েছে বাড়তি চেকপোস্ট ও নিরাপত্তা চৌকি। নির্বাচনের শেষে ভোট গণনা করা হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে। 

আরও পড়ুন