২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:১০

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

৮ বছর ধরে সেতু ভাঙা, কুড়িগ্রামের উলিপুরে দুর্ভোগে হাজারো মানুষ

৮ বছর ধরে সেতু ভাঙা, কুড়িগ্রামের উলিপুরে দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩২

কুড়িগ্রামের উলিপুরে একটি সেতু আট বছর ধরে ভেঙে পড়ে থাকলেও মেরামত বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলার বড়ুয়া তবকপুর বাজারের কাছে অবস্থিত সেতুটি ২০১৮ সালের বন্যার পানির তোড়ে ভেঙে যায়। এরপর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত পাকা সড়কটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সেতুটি না থাকায় শিক্ষার্থী, নারী, শিশু ও রোগীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। ভাঙা অংশের দুই প্রান্তের মানুষকে ড্রামের ভেলায় করে অথবা কৃষিজমির আইল ধরে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হতে হয়।

একজন অট চালক আমিনুল ইসলাম বলেন, “একজন রোগী হাসপাতালে নিতে হলে ১৫-১৬ কিলোমিটার ঘুরে যেতে হয়।” রাহেনা বেগম নামে এক বাসিন্দা বলেন, “গর্ভবতী বা অসুস্থ মহিলাকে নিয়ে যাওয়া যায় না, অনেক কষ্ট হয়।”

দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৮ বছর ধরে চলা এই ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন