২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৩:৪১

শিরোনাম
চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি

ইরানে পূর্ণশক্তির হামলার হুঙ্কার দিলেন নেতানিয়াহু

ইরানে পূর্ণশক্তির হামলার হুঙ্কার দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ২৩:৫৩

ইরানের রাজধানী তেহরানে চলমান বিমান হামলার মাত্রা আগামী দিনগুলোতে আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনও তাদের ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার (১ মার্চ) এক বিশেষ ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমি অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী এখন তেহরানের কেন্দ্রে আঘাত হানছে। তবে এটি কেবল শুরু; আগামী দিনগুলোতে হামলার তীব্রতা আরও অনেক গুণ বাড়ানো হবে।”

নেতানিয়াহুর এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইরান সমর্থিত বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত হয়েছেন। চলমান সংঘাত শুরুর পর থেকে এটিই ইসরায়েলের অভ্যন্তরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “ইসরায়েল বর্তমানে এক কঠিন সময় পার করছে। গতকাল তেল আবিবে এবং আজ বেইত শেমেশে আমরা আমাদের নাগরিকদের হারিয়েছি।”

আরও পড়ুন