২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৩:২৭

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা

নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১১:৫৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেকানিকভিল শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে একই পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ৬৪ বছর বয়সী অ্যামি স্টেডম্যান, তাঁর ৪৪ বছর বয়সী মেয়ে সারাহ মায়ার্স এবং সারাহর চার সন্তান। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এক প্রতিবেশী দীর্ঘদিন অ্যামি স্টেডম্যানকে না দেখে উদ্বেগ প্রকাশ করলে পুলিশ তাঁর অ্যাপার্টমেন্টে গিয়ে ছয়টি মরদেহ উদ্ধার করে।

নিহত চার শিশু হলো ১৩ বছর বয়সী হার্পার হারমন, ১১ বছর বয়সী হাডসন হারমন এবং ১০ বছর বয়সী যমজ গ্যাভিন ও গ্রেসলিন হারমন।

পুলিশ প্রধান উইলিয়াম র‍্যাবিট জানান, অ্যাপার্টমেন্টটি অ্যামি স্টেডম্যানের মালিকানাধীন ছিল। তাঁর মেয়ে সারাহ ও চার সন্তান একই ভবনের আরেকটি ফ্ল্যাটে বসবাস করতেন। তদন্তকারীদের ধারণা, মরদেহগুলো কয়েক দিন ধরে সেখানে পড়ে ছিল। মরদেহের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ময়নাতদন্তের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

প্রাথমিক তদন্তে একজন শিশুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ প্রেসক্রিপশন ও সাধারণ ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে টক্সিকোলজি রিপোর্টসহ আরও পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুটে অ্যামি স্টেডম্যানের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত এ ঘটনায় বাইরের কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত শিশুদের বাবা বর্তমানে উটাহ অঙ্গরাজ্যে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, চার শিশুই বাসায় থেকেই পড়াশোনা করত এবং তারা কোনো সরকারি স্কুলে যেত না।

আরও পড়ুন