আটকা থাকা বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালির পথে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২১:৫০
দীর্ঘ ৩৯ দিন পারস্য উপসাগরে আটকা থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
বুধবার (৮ এপ্রিল) ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর দুপুরে জাহাজটি এই রুট অতিক্রম করার সিদ্ধান্ত নেয়। জাহাজটিতে বর্তমানে ৩১ জন নাবিক ও ক্রু রয়েছেন।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
বিএসসি জানায়, এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল দূরে রয়েছে। বর্তমান গতিতে চলতে পারলে হরমুজ প্রণালি অতিক্রম করতে দুই দিন সময় লাগতে পারে।
গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হলে পরিস্থিতি জটিল হয়ে উঠে। পণ্য খালাসের পর জাহাজটি শারজার বহির্নোঙরে অবস্থান নেয় এবং একাধিকবার চেষ্টা করেও হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।
দীর্ঘ ৩৯ দিন আটকে থাকার পর এমভি বাংলার জয়যাত্রা যাত্রা শুরু করায় নাবিক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুন
- • চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই
- • যুক্তরাষ্ট্রকে নিজের মতো ব্যবহার করার দিন কি শেষ হচ্ছে ইসরাইলের?
- • নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশের নানা ধারণা
- • ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা
- • ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প
- • গবেষণা: দেশে প্রায় ৬১ লাখ মানুষ গাঁজাখোর
- • দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
- • সন্তান আছে, আত্মীয়স্বজনও আছে তবু নেই প্রকৃত সঙ্গ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
