প্রেক্ষাগৃহে ফিরছে 'বরবাদ' ও 'তাণ্ডব', সঙ্গে আরও দুই ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২২:২৬
ঈদের পর প্রেক্ষাগৃহে দর্শকদের আবারও হলমুখী করতে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইনের আয়োজনে শুরু হচ্ছে ‘সামার হিট ফেস্ট’। এই বিশেষ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স; যেখানে একসঙ্গে বড় পর্দায় থাকছে শাকিব খান অভিনীত আলোচিত দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। পাশাপাশি থাকছে তানিম নূরের ‘উৎসব’ এবং ‘বনলতা এক্সপ্রেস’। ১৯ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এই বিশেষ উৎসবে দর্শকরা আবারও উপভোগ করতে পারবেন সাম্প্রতিক সময়ের চারটি আলোচিত ও দর্শকপ্রিয় বাংলা সিনেমা।
মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানায়, ১৯ জুন থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এতে দেখানো হবে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি সিনেমা গত বছরের। চারটি সিনেমাই চুটিয়ে ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। ‘বরবাদ’ তো গড়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ডও। তাই নতুন করে অনেকে সিনেমাগুলো দেখতে আসবেন, এমনটাই প্রত্যাশা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।
উল্লেখ্য, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত প্রমুখ। ‘বরবাদ’-এ শাকিবের জুটি পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। আর ‘বনলতা এক্সপ্রেস’-এ আছেন শরিফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলাসহ অনেকে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
