১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৯

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি

সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:২৫

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করেন। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সংসদে দেওয়া বক্তব্যে আব্দুল মুনতাকিম দাবি করেন, তার পরিবারের অনেক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, তার বাবা, দাদা এবং পরিবারের আরও বহু সদস্য মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তার মাকেও মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে উল্লেখ করেন।

তবে পরবর্তীতে তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে এলে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে উল্লেখ রয়েছে, তার জন্ম ১৯৮১ সালের জানুয়ারিতে, যা স্বাধীনতা যুদ্ধের প্রায় এক দশক পরের ঘটনা। এছাড়া তার বাবা ও মা বর্তমানে জীবিত রয়েছেন বলেও জানা যায়।

বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকলে আব্দুল মুনতাকিম নিজের বক্তব্যে ভুল থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, সংসদে বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ভুল শব্দ ব্যবহার হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ভুল বলে উল্লেখ করেন।

এদিকে তার রাজনৈতিক সহকর্মীরা দাবি করেছেন, এটি ইচ্ছাকৃত কোনো বক্তব্য ছিল না; বরং কথা বলতে গিয়ে মুখ ফসকে এমন শব্দ উচ্চারিত হয়েছে।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে তথ্যগত ভুল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন।

আরও পড়ুন