২১ জুন ২০২৬, রবিবার, ১৪:১১

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১৭:০৯

টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্ক ও সাইবার বুলিং নিয়ে সরব হয়েছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী একটি ভিডিওবার্তায় নিজের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি প্রেমে পড়ার ইঙ্গিতপূর্ণ একটি ফেসবুক পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই প্রকাশিত ভিডিওবার্তায় প্রভা দীর্ঘদিনের সাইবার বুলিংয়ের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণা প্রকাশ করেন।

ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, প্রায় ১৬ বছর ধরে তিনি অনলাইনে বুলিংয়ের শিকার হচ্ছেন। প্রভা বলেন, অনেকেই নিজেদের ব্যক্তিগত অসন্তোষ ও নিরাপত্তাহীনতা থেকে অন্যদের নিয়ে কটূক্তি ও ট্রল করেন, যা একটি মানসিক সমস্যার প্রতিফলন।

তিনি আরও বলেন, অনলাইন বুলিংকারীরা অনেক সময় প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে ভিকটিমকেই দোষারোপ করেন, যা সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি তৈরি করছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যারা অন্যদের ক্ষতি করে বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগীকেই বারবার আক্রমণ করা হচ্ছে, যা অনৈতিক ও ক্ষতিকর।

ভিডিওবার্তার শেষাংশে প্রভা সমাজে সাইবার অপরাধ ও ভিকটিম ব্লেমিং বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন