২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বাড়ির উঠান পরিষ্কার না করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে জরিমানা 

বাড়ির উঠান পরিষ্কার না করায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ১৭:১৪

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েটের হ্যামট্রামকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বুরহান চৌধুরী (৭২) তিন বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক দুর্বলতা এবং ছেলে শিব্বির চৌধুরী (২৬) কয়েক মাসের জন্য বাংলাদেশে চলে আসায় বাড়ির আঙিনা পরিষ্কার এবং সম্পত্তির দেখভাল করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

শারীরিক এমন ভঙ্গুর অবস্থাতেও তার প্রতি কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করেননি জেলা জজ অ্যালেক্সিস জি. ক্রোট। জুমে অনলাইন শুনানির সময় চৌধুরীকে উদ্দেশ্য করে বিচারক ক্রোট বলেন, ‌‘আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত।’ 

জেলা জজের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালের দিকে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। 

অনেকেই তাকে ‘অভিবাসীবিরোধী’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে চেঞ্জ ডট ওআরজিতে অনলাইন আবেদন করেছেন। এই আবেদনে প্রায় ১০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন; যারা বিচারক ক্রোটের অপসারণ দাবি করেছেন।

আরও পড়ুন