দলীয় প্রতীক ইস্যুতে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৪
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে কি না—এ বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে মনোনয়নের বিধান বাতিল করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তা সংসদে অনুমোদনের বিষয় রয়েছে। সংসদ যদি অধ্যাদেশটি অনুমোদন দেয়, তাহলে নির্বাচন নতুন বিধান অনুযায়ী হবে। আর যদি আগের অবস্থায় ফিরে যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে ইসি এখন সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দলীয় প্রতীক বাতিলের যে অধ্যাদেশ জারি করেছে, তা সংসদে পাসের ওপরই আগামী সিটি করপোরেশন নির্বাচনের ভবিষ্যৎ নির্ভর করছে।
উপনির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, যেসব আসনে উপনির্বাচন বাকি রয়েছে, সেগুলো পহেলা বৈশাখের আগেই সম্পন্ন করার চেষ্টা চলছে। কারণ এ সময় সাধারণত ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে। নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেবে, সেটিই মূলত নির্বাচনের ফল নির্ধারণ করবে। তবে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তফশিল কবে ঘোষণা করা হবে—এ প্রশ্নে তিনি জানান, ৯০ দিনের মধ্যেই তফশিল দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর মনোনয়নই এখানে প্রধান বিষয়, ইসি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।
এদিকে সম্প্রতি বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটে উল্লেখ করা হয়, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) ধারা অনুযায়ী ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্বের ইচ্ছা জানিয়ে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
