২৮ জুন ২০২৬, রবিবার, ১২:২৩

শিরোনাম
দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে

নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১১:০২

গ্রুপ পর্বের পর্দা নেমেছে। এখন শুরু বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় নকআউট পর্ব। ৪৮ দলের লড়াই শেষে নিশ্চিত হয়েছে শেষ বত্রিশের লাইনআপ। এবার থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। হারলেই বিদায়, জিতলেই শেষ ষোলোয় জায়গা।

শেষ বত্রিশে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই। এর মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ ব্রাজিল ও জাপানের মুখোমুখি হওয়া। এছাড়া পর্তুগাল-ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা-কেপ ভার্দে এবং ফ্রান্স-সুইডেন ম্যাচও ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।

শেষ বত্রিশের সূচি
তারিখ    ম্যাচ    বাংলাদেশ সময়    ভেন্যু
২৮ জুন    দক্ষিণ আফ্রিকা–কানাডা    রাত ১:০০    লস অ্যাঞ্জেলেস
২৯ জুন    ব্রাজিল–জাপান    রাত ১১:০০    হিউস্টন
২৯ জুন    জার্মানি–প্যারাগুয়ে    রাত ২:৩০    বোস্টন
৩০ জুন    নেদারল্যান্ডস–মরক্কো    সকাল ৭:০০    গুয়াদালাহারা
৩০ জুন    আইভরি কোস্ট–নরওয়ে    রাত ১১:০০    ডালাস
৩০ জুন    ফ্রান্স–সুইডেন    রাত ৩:০০    নিউ জার্সি
১ জুলাই    মেক্সিকো–ইকুয়েডর    সকাল ৭:০০    মেক্সিকো সিটি
১ জুলাই    ইংল্যান্ড–ডিআর কঙ্গো    রাত ১০:০০    আটলান্টা
১ জুলাই    বেলজিয়াম–সেনেগাল    রাত ২:০০    সিয়াটল
২ জুলাই    যুক্তরাষ্ট্র–বসনিয়া    সকাল ৬:০০    সান ফ্রান্সিসকো
২ জুলাই    স্পেন–অস্ট্রিয়া    রাত ১:০০    লস অ্যাঞ্জেলেস
৩ জুলাই    পর্তুগাল–ক্রোয়েশিয়া    ভোর ৫:০০    টরন্টো
৩ জুলাই    সুইজারল্যান্ড–আলজেরিয়া    সকাল ৯:০০    ভ্যাঙ্কুভার
৩ জুলাই    অস্ট্রেলিয়া–মিসর    রাত ১২:০০    ডালাস
৪ জুলাই    আর্জেন্টিনা–কেপ ভার্দে    ভোর ৪:০০    মায়ামি
৪ জুলাই    কলম্বিয়া–ঘানা    সকাল ৭:৩০    কানসাস সিটি

আরও পড়ুন