২৮ জুন ২০২৬, রবিবার, ১২:০৬

শিরোনাম
দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১০:৪৩

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নতুন নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণের দলিল’ আখ্যা দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তি স্বাক্ষরের একদিন পর শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি এটিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সরকারি সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক অবস্থানের সুযোগ রাখা হয়েছে।

এ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে নাঈম কাসেম বলেন, লেবানন সরকার একতরফাভাবে ছাড় দিয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে। তার অভিযোগ, ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি যুক্ত করে মূলত লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতিকে বৈধতা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে এবং কঠিন পরিস্থিতিতেও তারা তাদের অবস্থান থেকে সরে যাবে না।

হিজবুল্লাহ ও ইরানের দাবি, দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে লেবাননেও হামলা বন্ধের প্রতিশ্রুতি ছিল। কাসেমের ভাষ্য, সেই সমঝোতাই সংঘাত নিরসনের ভিত্তি হওয়া উচিত, নতুন ওয়াশিংটন চুক্তি নয়।

এদিকে চুক্তি প্রত্যাখ্যানের পর শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ আল-ফাওকা এলাকায় একটি ড্রোন হামলা চালায় ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হামলার খবর নিশ্চিত করেছে। রয়টার্সকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই এলাকায় তাদের স্থল সেনা না থাকায় ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলের দাবি, তাদের সেনাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন