২৮ জুন ২০২৬, রবিবার, ০১:০৪

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ

আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আইনি নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৫৭

কেনাকাটার পর তা বহনের জন্য ক্রেতাকে বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন স্টোর আড়ং থেকে। গত বছর সেপ্টেম্বর থেকে সেই ব্যাগের জন্য দাম নেওয়া হচ্ছে। 

এই দাম নেওয়া বন্ধ করতে রবিবার (১৫ মার্চ) সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নোটিশদাতা। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হবে জানিয়েছেন আইনজীবী অভি।    

নোটিশে বলা হয়েছে, গত বছর ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে আড়ং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। এটি ভোক্তা অধিকার ও ব্যবসায়িক নীতির পরিপন্থী।

আড়ংয়ের দেখাদেখি অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের দাম আদায়ে উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে আড়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে নোটিশে।

আরও পড়ুন