ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে রাতেও কাঁপলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০১:১১
ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত শহরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন ইসরায়েলি আহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে বলে দৈনিক ইয়াদিয়ত অরোনথ জানিয়েছে।
এর আগে একই দিনে জরুরি সেবার বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, ওই শহরে ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন আহত হয়েছে।
চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১০টি বাড়ি এবং কয়েক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের মতে, শনিবার ভোর থেকে ইরান ইসরায়েলের দিকে তৃতীয় ও চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সূত্র: আনাদলু
আরও পড়ুন
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানে তিন হত্যা মামলার রায় আজ
- • বিড়ালের আঁচড়ও হতে পারে ঝুঁকির কারণ, যা বলছেন চিকিৎসকেরা
- • আমেরিকার ৮ মার্কিন সামরিক বিমানঘাঁটি গুড়িয়ে দিল ইরান
- • সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
