২৮ জুন ২০২৬, রবিবার, ১৮:৩৪

শিরোনাম
আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৪:০৬

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। রোববার (২৮ জুন) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা।

একটি টেস্টের পর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গঠিত সিরিজের সূচনা হচ্ছে লাল বলের এই লড়াই দিয়ে।

এদিন বাংলাদেশ দল তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। পেস আক্রমণে রয়েছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। স্পিন বিভাগে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।

ব্যাটিং লাইনআপেও রয়েছে পরিচিত মুখ। চোটের কারণে লিটন দাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন অমিত হাসান। এছাড়া মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিট গড়েছে বাংলাদেশ।

এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে দুই ক্রিকেটার—তাওহিদ হৃদয় ও অমিত হাসানের।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, বেন কারান, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, তাফাদজওয়া টিসিগা (উইকেটরক্ষক), ওয়েসলি মাদেভেরে, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামহুরি।

আরও পড়ুন