২৮ জুন ২০২৬, রবিবার, ১৮:৪৩

শিরোনাম
আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায়  দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১০:০০

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই যুবকের মধ্যে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর পাঠান বাড়ির কয়েকজন অতর্কিতে হামলা চালায়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
পরবর্তীতে, শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন