২৬ জুন ২০২৬, শুক্রবার, ০১:১২

শিরোনাম
এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

পদ্মায় রানা প্লাজা থেকে বেঁচে ফেরা শ্রমিক নাসিমার মৃত্যু

পদ্মায় রানা প্লাজা থেকে বেঁচে ফেরা শ্রমিক নাসিমার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২১:৩২

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম। দীর্ঘ এক দশক পর ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে আবারও পথে নেমেছিলেন তিনি। তবে এবার আর শেষরক্ষা হলো না। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় চিরদিনের মতো থেমে গেছে তার জীবন সংগ্রাম। 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এই বাসিন্দার মৃত্যুতে তার নিজ গ্রাম মধ্য আটরাইয়ে এখন কেবলই কান্নার রোল। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি জীবিকার সন্ধানে সাভারে ভাগনির বাড়িতে গিয়েছিলেন নাসিমা। তবে সেখানে কাজের সংস্থান করতে না পেরে গত বুধবার স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। এ দুর্ঘটনায় নাসিমাসহ তার অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন এবং চার বছরের এক শিশু প্রাণ হারান। 

ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।মর্মান্তিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিহতদের মরদেহ নিয়ে ফেরার পথে কুষ্টিয়া এলাকায় ফের দুর্ঘটনার মুখে পড়ে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি। যদিও এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নাসিমার পরিবার। শুক্রবার জুমার নামাজের পর তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

নাসিমার স্বজনরা জানান, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে চরম সংকটে ছিলেন তিনি। সেই সংকট কাটানোর চেষ্টাই শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়াল।

পার্বতীপুর উপজেলা প্রশাসন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন নিহত নাসিমার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয় মডেল থানার পক্ষ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

রানা প্লাজার সেই অদম্য নাসিমার এমন প্রয়াণে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন